প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের পর্যটন, আতিথেয়তা এবং ল্যান্ডস্কেপিংয়ের মতো মৌসুমি ব্যবসাগুলোতে চরম কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাইডেন-ট্রাম্প অন্তবর্তীকালীন প্রশাসন। প্রতি বছরের নিয়মিত ৬৬ হাজার কোটার বাইরে আরও অতিরিক্ত ৬৪,৭১৬টি এইচ-টুবি (H-2B) অস্থায়ী অ-কৃষি কর্মী ভিসা অনুমোদনের ঘোষণা দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর (DHS) ও শ্রম দপ্তর।
প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে প্রতিবছর যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হয়, তার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে স্বীকার করা হয়েছে যে এসব খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি—বিশেষ করে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ (Seafood Processing), হোটেল-রেস্তোরাঁ এবং নির্মাণ শিল্পে স্থানীয় মার্কিন কর্মী না পাওয়ায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোম্পানিগুলোর এই 'অপূরণীয় ক্ষতি' ঠেকাতেই এই বাড়তি ভিসার ব্যবস্থা করা হয়েছে।
এই অতিরিক্ত ৬৫ হাজার ভিসাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে:
১. প্রায় ৪৬,২২৬টি ভিসা সংরক্ষিত রাখা হয়েছে তাঁদের জন্য, যাঁরা গত তিন বছরের মধ্যে অন্তত একবার এইচ-টুবি ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেছেন।
২.কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস এবং হাইতির নাগরিকদের জন্য প্রায় ২০,০০০ ভিসা বরাদ্দ করা হয়েছে।
৩. বাকি ১৮,৪৯০টি ভিসা নতুন কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে, বিশেষ করে যাঁরা মে থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে কাজ শুরু করবেন।
মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল খাত, দীর্ঘদিন ধরেই বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন। ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে কিছু নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক সংকটের অভিযোগও করেছে। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই ভিসার বিরোধিতা করে বলছে, এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি থাকে।
এরই মধ্যে ট্রাম্প প্রশাসন এইচ-১বি কর্মী ভিসায় এক লাখ ডলার ফি আরোপ করে প্রযুক্তি খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগ আরও কঠিন করেছে, যা নিয়ে আইনি চ্যালেঞ্জ চলছে।
২০২৬ সালে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও, বৈধ পথে আসা 'নন-ইমিগ্র্যান্ট' বা অস্থায়ী কর্মীদের জন্য এই সুযোগটি সচল রাখা হয়েছে। তবে টেক বা কারিগরি খাতের এইচ-ওয়ানবি (H-1B) ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও মৌসুমি শ্রমিকদের ক্ষেত্রে মার্কিন অর্থনীতির স্বার্থে এই ছাড় দেওয়া হয়েছে।
ফেডারেল রেজিস্টারের নোটিশে জানানো হয়েছে, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স